ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে সুখী’ অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
এআই দিয়ে বানানো ছবি।

যুক্তরাষ্ট্রে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের ক্ষেত্রে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে শীর্ষে উঠে এসেছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হাওয়াই। অন্যদিকে জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়ে তালিকার একদম তলানিতে অবস্থান করছে পশ্চিম ভার্জিনিয়া। মার্কিন গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'ওয়ালেটহাব'-এর ২০২৬ সালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মানসিক ও শারীরিক সুস্থতা, কর্মপরিবেশ এবং সামাজিক-পরিবেশগত পরিস্থিতির ৩০টি ভিন্ন সূচকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। ওয়ালেটহাবের বিচারে ৬৫ দশমিক ৫০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে হাওয়াই। তালিকায় ৬৪ দশমিক ১৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে মেরিল্যান্ড, ৬৩ দশমিক ৬১ স্কোর পেয়ে তৃতীয় স্থানে নেব্রাস্কা, চতুর্থ স্থানে নিউ জার্সি (স্কোর ৬৩ দশমিক ৪২) এবং ৬২ দশমিক ৫৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কানেকটিকাট।

প্রতিবেদনে বলা হয়, হাওয়াইয়ের শীর্ষস্থান অর্জনের পেছনে স্থানীয় বাসিন্দাদের জীবন নিয়ে উচ্চমাত্রার সন্তুষ্টি, বিষণ্নতার নিম্নহার এবং দীর্ঘ গড় আয়ু বড় ভূমিকা রেখেছে। অঞ্চলটির প্রায় ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নিজেদের শারীরিক স্বাস্থ্য ভালো বলে জানিয়েছেন। পাশাপাশি ২ দশমিক ৪ শতাংশের কম বেকারত্ব ও উঁচুমাত্রার বার্ষিক পরিবারিক আয় রাজ্যটির অবস্থানকে শক্তিশালী করেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেরিল্যান্ড অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্পর্কের দিক থেকে এগিয়ে রয়েছে। অঙ্গরাজ্যটিতে আত্মহত্যার হার দেশটির পঞ্চম সর্বনিম্ন। অন্য দিকে তৃতীয় স্থানে থাকা নেব্রাস্কায় বেকারত্বের হার মাত্র ২ দশমিক ৯ শতাংশ এবং সেখানে দাম্পত্য বিচ্ছেদের হার দেশটির মধ্যে ষষ্ঠ সর্বনিম্ন। নিউ জার্সি সামগ্রিক বিচারে চতুর্থ হলেও মানসিক ও শারীরিক সুস্থতার পৃথক সূচকে এবং বিষণ্নতা ও আত্মহত্যার সর্বনিম্ন হারে দেশজুড়ে প্রথম হয়েছে।

সূচক বিশ্লেষণে পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে উটাহ, ক্যালিফোর্নিয়া, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস ও আইডাহো। এর মধ্যে কর্মপরিবেশ এবং পরিবেশগত সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে উটাহ।

তালিকার অপরপ্রান্তে সর্বনিম্ন অর্থাৎ ৫০তম স্থানে অবস্থান করছে পশ্চিম ভার্জিনিয়া, যার সামগ্রিক স্কোর মাত্র ৩২ দশমিক ০৪। তলানির দিকে থাকা অন্য অঙ্গরাজ্যগুলোর মধ্যে ৪৯তম স্থানে লুইজিয়ানা এবং ৪৮তম স্থানে রয়েছে আরকানসাস।

ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো জানান, আর্থিক স্বচ্ছলতা গুরুত্বপূর্ণ হলেও কেবল টাকাপয়সা সুখ নিশ্চিত করতে পারে না। অর্থের পাশাপাশি মানসিক স্বাস্থ্য, উপযুক্ত কর্ম পরিবেশ এবং সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। মার্কিন আদমশুমারি ব্যুরো, শ্রম পরিসংখ্যান ব্যুরো, সিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ডেটা বিশ্লেষণ করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী