ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অপেরা অর্কেস্ট্রার সংগীতশিল্পীরা আকস্মিক ধর্মঘটের ডাক দেওয়ায় প্রতিষ্ঠানটির নতুন মৌসুমের উদ্বোধনী প্রদর্শনীগুলো বাতিল করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইতালীয় সুরকার ভার্দির বিখ্যাত অপেরা ‘সাইমন বোক্কানেগ্রা’-পরিবেশনের ঠিক আগ মুহূর্তে কর্মবিরতির ঘোষণা দেন সান ফ্রান্সিসকো অপেরা অর্কেস্ট্রার সংগীতশিল্পীরা। ফলে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া পার্কের ঐতিহ্যবাহী ‘অপেরা ইন দ্য পার্ক’ কনসার্টটিও বাতিল করা হয়েছে।

শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস লোকাল ৬’ জানিয়েছে, ধর্মঘট কোনো হালকা বিষয় নয়; যারা আজ সন্ধ্যায় অপেরায় সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন, তাদের সবার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমাদের চুক্তির মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়েছে। এরপর আমরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। তবে আলোচনা চলাকালীন আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম যে কর্তৃপক্ষের প্রস্তাবগুলো ছিল অপর্যাপ্ত এবং একটি ন্যায্য চুক্তি ছাড়া কাজ বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

যৌথ এক বিবৃতিতে তারা আরও জানান, মূল্যস্ফীতি বিবেচনা করলে আগামী পাঁচ বছরের জন্য প্রস্তাবিত মজুরি স্থগিতের অর্থ হলো প্রকৃতপক্ষে তাদের ২০ শতাংশ বেতন কমানো। যেখানে গত তিন বছরে ছয়টি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়েছে এবং অনুদান লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, সেখানে এই বাজেট ছাঁটাই মেনে নেওয়ার মতো নয়।

তবে সান ফ্রান্সিসকো অপেরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, প্রদর্শনী কিংবা অনুদান বাড়লেও প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বেড়েছে এবং তাদের বাৎসরিক ঘাটতির পরিমাণ প্রায় দেড় কোটি (১৫ মিলিয়ন) মার্কিন ডলার।

সান ফ্রান্সিসকো অপেরার জেনারেল ডিরেক্টর ম্যাথিউ শিভলক জানান, শিল্পমাধ্যমের বর্তমান বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ৪৫ বছর আগের বেতনকাঠামো আর বয়ে বেড়ানো সম্ভব হচ্ছে না। তবে তিনি দ্রুত সমাধান শেষে সংগীতশিল্পীদের অর্কেস্ট্রা পিটে ফিরে আসার আহ্বান জানান।

এদিকে শনিবারের বাতিল হওয়া নাটকের টিকিটধারীদের জন্য টিকেটের পূর্ণ অর্থ ফেরত দেওয়া কিংবা পরবর্তীতে অন্য কোনো প্রদর্শনীতে তা সামঞ্জস্য করার ব্যবস্থা নিশ্চিত করেছে অপেরা কর্তৃপক্ষ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে সড়কে করমুক্ত লাল রঙের ডিজেল (রেড-ডাইড ডিজেল) ব্যবহারের সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
করমুক্ত ডিজেল ব্যবহারের সুযোগ দিতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
নিজের প্রশংসা করে প্রচারিত টেলিভিশন বিজ্ঞাপনে আর করদাতাদের অর্থ ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সমালোচনার মুখে নিজের প্রশংসার টেলিভিশন বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যয় বন্ধ করলেন ট্রাম্প
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
আরও পড়ুন
ভাইরাল ভিডিও ঘিরে স্বামীকে নিয়ে বিতর্ক, মুখ খুললেন ‘বর্ষসেরা মা’ খ্যাত স্ত্রী
সান ফ্রান্সিসকোতে বিরল ভাসমান বাড়ি বিক্রি হচ্ছে ১৭ লাখ ৫০ হাজার ডলারে
কয়েদিরা যা পারেনি, তা-ই করে দেখাল এক বন্য কোয়োট!