ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

পাসপোর্ট ছাড়াই ইমিগ্রেশন, মার্কিন বিমানবন্দরে বিদেশিদের নতুন নিয়ম 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিদেশি যাত্রীদের পরিচয় যাচাইয়ে বায়োমেট্রিক ব্যবস্থা আরও বিস্তৃত করা হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। দীর্ঘদিনের পাসপোর্ট দেখিয়ে পরিচয় যাচাইয়ের বদলে এখন বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যবস্থায় যাত্রীরা পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র বের না করেই দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন।

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, আগামী কয়েক বছরের মধ্যে ‘গ্লোবাল এন্ট্রি’ সুবিধাভোগীরা বিমানবন্দরে কোনো কার্ড বা পাসপোর্ট বের না করেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ২৩৮টি বিমানবন্দরে বায়োমেট্রিক মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু করা হয়েছে। এর মধ্যে ৩৩টি বিমানবন্দরে মার্কিন নাগরিকদের জন্য উন্নত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং ৭টি বিমানবন্দরে দ্রুত সীমান্ত প্রবেশের ব্যবস্থা চালু রয়েছে। এসব ব্যবস্থায় যাত্রীদের না থেমেই তিন সেকেন্ডেরও কম সময়ে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে।

বিদেশিদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক

বায়োমেট্রিক ব্যবস্থার ক্ষেত্রে মার্কিন নাগরিক ও বিদেশি নাগরিকদের জন্য আলাদা নিয়ম রাখা হয়েছে।

মার্কিন নাগরিকরা চাইলে মুখ স্ক্যানের বদলে শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্মকর্তার মাধ্যমে পরিচয় যাচাই করাতে পারবেন। তবে বিদেশি বা অমার্কিন নাগরিকদের জন্য বায়োমেট্রিক পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

গত ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন ফেডারেল নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশটি ছাড়ার সময় বায়োমেট্রিক পরিচয় যাচাই করতে হবে।

আগে ১৭ বছরের কম এবং ৭৯ বছরের বেশি বয়সী বিদেশিদের এই প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হলেও নতুন নিয়মে সেই বয়সভিত্তিক ছাড় তুলে দেওয়া হয়েছে। এখন আকাশ, স্থল বা সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশটি ছাড়ার সময় বিদেশিদের মুখ স্ক্যান বা আঙুলের ছাপ দিতে হবে।

কীভাবে হবে পরিচয় যাচাই?

বায়োমেট্রিক ব্যবস্থায় যাত্রীর মুখের ছবি তোলা হবে। এরপর সেটি সরকারি তথ্যভান্ডারে থাকা পাসপোর্ট বা ভিসার ছবির সঙ্গে তাৎক্ষণিকভাবে মিলিয়ে দেখা হবে।

শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মুখ শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাইয়ের নির্ভুলতার হার ৯৮ শতাংশের বেশি।

২০১৭ সালের জুন থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪ কোটি ৮০ লাখ মানুষ এই বায়োমেট্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এই ব্যবস্থার মাধ্যমে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা ৫ লাখ ২৯ হাজারের বেশি মানুষকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

সব সীমান্তে চালুর লক্ষ্য

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব বন্দর ও সীমান্ত পারাপারের স্থানে বায়োমেট্রিক ব্যবস্থা পুরোপুরি চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শুধু ইমিগ্রেশন নয়, বিমানবন্দরের লাগেজ পরীক্ষাতেও নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালের মধ্যে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের নতুন টার্মিনালে এমন একটি লাগেজ পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে উড়োজাহাজ আকাশে থাকা অবস্থাতেই কর্মকর্তারা দূর থেকে চেক করা লাগেজ পরীক্ষা করতে পারবেন।

ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাতায়াতকারী বিদেশিদের ইমিগ্রেশন ও নিরাপত্তা যাচাইয়ের বড় অংশই বায়োমেট্রিক প্রযুক্তিনির্ভর হয়ে উঠতে যাচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড
শৈশবে কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলেছেন অনেকেই। বয়স বাড়ার সঙ্গে সেই মজার স্মৃতি হারিয়ে যায়।
যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর এর প্রভাব পর্যালোচনা করছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ আরও এক দফা সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে, বুধবার সকাল ৯টা ১০ মিনিটে স্পট সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে দিনটিতে পরবর্তী সময়ে সোনার দাম হঠাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এর পরদিন আবারও দাম বাড়ল মূল্যবান এই ধাতুটির। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে। এদিকে সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে এমন খবরের পর তেলের দাম কমেছে। এতে আগের দরপতন আরও বেড়েছে। বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দামের গতিপথ এখন বাজারের জন্য গুরুত্বপূর্ণ। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা সোনার দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তেলের দাম কমার প্রবণতা অব্যাহত না থাকলে সোনার দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে। তিনি আরও বলেন, সোনার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। ফেডের কঠোর নীতির বার্তা ইতোমধ্যে অনেকটাই বাজারদরে প্রতিফলিত হয়েছে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়ে। ফলে সোনার চাহিদা ও আকর্ষণ কিছুটা কমতে পারে। বুধবার সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও এক দফা সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ফেড। সংস্থাটির সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জনই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। বাকি দুজন সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ভূরাজনৈতিক পরিস্থিতিও সোনার বাজারে প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে সৌদি আরব ইয়েমেনে হামলা জোরদার করেছে। অন্যদিকে হুথি যোদ্ধারাও সৌদি শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রে ১৩২ বছর পর গ্রন্থাগারে ফিরল সাময়িকী
বছরের পর বছর বাড়িতে পড়ে থাকা একটি পুরোনো সাময়িকী যে ১৩২ বছর আগে গ্রন্থাগার থেকে ধার নেওয়া হয়েছিল, তা জানতেনই না জন হ্যানসন।
যুক্তরাষ্ট্রে ১৩২ বছর পর গ্রন্থাগারে ফিরল সাময়িকী
যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি মজুরি বাড়ানোর বড় প্রস্তাব
যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করার প্রস্তাব উঠেছে কংগ্রেসে।
যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি মজুরি বাড়ানোর বড় প্রস্তাব
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত