ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ। ছবি: সংগৃহীত

শৈশবে কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলেছেন অনেকেই। বয়স বাড়ার সঙ্গে সেই মজার স্মৃতি হারিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ শৈশবের সেই খেলাকেই নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়েছেন ডেভিড রাশ। এর মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ডসে আবারও জায়গা করে নিয়েছে তার নাম। প্রতিটি উড়োজাহাজ বানাতে তার গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

এর আগে ২০০টির বেশি বিশ্ব রেকর্ড গড়েছেন ডেভিড রাশ। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ড গড়ার মালিকও তিনি।

নতুন রেকর্ড গড়তে বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এই উদ্যোগ নেন ডেভিড রাশ। তাঁর লক্ষ্য ছিল এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে কাজটি মোটেও সহজ ছিল না।

ডেভিড রাশ জানান, গিনেস বিশ্ব রেকর্ডসের নিয়ম অনুযায়ী প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ বানালেই চলবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়েছে।

ফলে পুরো প্রক্রিয়ায় দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও গুরুত্বপূর্ণ ছিল।

অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ জানান, তার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজ করেছে।

গত ৩০ মে এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ বানিয়ে সফল হন তিনি।

তবে এখানেই থামতে চান না ডেভিড রাশ। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল।
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১