ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন ও নতুন ই-পাসপোর্টের জন্য নির্ধারিত নিয়ম অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের হালনাগাদ তথ্য অনুযায়ী, ই-পাসপোর্ট পেতে অনলাইনে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি।

ই-পাসপোর্টের প্রক্রিয়ায় প্রথমে epassport.gov.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্টের তথ্যসহ আবেদন-সারাংশের প্রিন্ট কপি কনস্যুলেটে সরাসরি জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

অনলাইনে আবেদনের পর মূল পাসপোর্ট ও তার কপি, পরিচয় প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের কপি জমা দেওয়া বাধ্যতামূলক। দ্বৈত নাগরিকত্ব নেওয়া প্রবাসীদের ক্ষেত্রে 'ডুয়েল সিটিজেনশিপ সার্টিফিকেট' এবং যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের প্রমাণ হিসেবে ভিসা, গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিটের কপি জমা দিতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে যুক্ত করতে হবে স্থানীয় পুলিশের রিপোর্ট।

কনস্যুলেটের নির্দেশনা অনুযায়ী, আবেদনের সময় মূল নথি না দিয়ে শুধু প্রয়োজনীয় কাগজের কপি জমা দিতে বলা হয়েছে। তবে মূল নথি যাচাইয়ের প্রয়োজনে সঙ্গে রাখা নিরাপদ। যাচাই-বাছাই শেষে প্রয়োজন মনে করলে কনস্যুলেট আবেদনকারীকে ব্যক্তিগত সাক্ষাৎকারে ডাকতে বা অতিরিক্ত নথি চাইতে পারে।

পাঁচ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের সুযোগ থাকলেও ১৮ বছরের কম এবং ৬৫ বছরের বেশি বয়সী আবেদনকারীরা নিয়ম অনুযায়ী ৪৮ পৃষ্ঠার ও ৫ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন। আবেদনের প্রয়োজনীয় ফি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিউইয়র্ক কনস্যুলেটে সরাসরি পরিশোধ করা যাবে।

বর্তমানে কনস্যুলেটে নথি জমা দেওয়ার সময় সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সেবা গ্রহণের সময় বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা। নিউইয়র্ক ছাড়াও নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটসসহ নির্ধারিত অঙ্গরাজ্যের অধিবাসীরা এই কনস্যুলেটের আওতায় সেবা নিতে পারবেন। ঝামেলা এড়াতে মেয়াদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেভাগেই আবেদন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ
সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের ই-পাসপোর্টে নিয়ে নতুন নির্দেশনা
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন