ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের নতুন ছক, ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানকে সমঝোতায় বাধ্য করতে এবার নতুন ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপসহ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট।

যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা এ রণতরীটি ইরানের আশপাশে মোতায়েন করা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। এর ফলে, নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল যুদ্ধজাহাজের বহর নিয়ে মোতায়েন থাকবে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী।

শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, নতুন রণতরীর পাশাপাশি অঞ্চলটিতে মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওয়ানা দিয়েছেন। স্থলবাহিনীর অংশ হিসেবে দুই হাজারেরও বেশি মার্কিন মেরিন সেনা রয়েছেন এতে।

মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ ওই কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে।

তিনি বলেন, ইরানের সঙ্গে বোঝাপড়া করতে আমাদের নেতাদের হাতে অনেক বিকল্প রয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোর বহরে রয়েছে ৭ হাজারের বেশি নাবিক এবং প্রায় ২ হাজার মেরিন সেনা। নতুন করে এই সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন মধ্যপ্রাচ্য ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর অন্যতম বড় সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে। ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর পর যুক্তরাষ্ট্রের এ ধরনের বড় নৌ-সমাবেশ খুব কমই দেখা গেছে।

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে তেহরান দ্রুতই কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টেক্সাসে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি বলেন, ইরানকে হয় যথাযথ ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে, না হয় তারা বেশিদিন টিকবে না।

ইরান চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করছে না উল্লেখ করে ট্রাম্প বলেন, যখন আমরা কারো সঙ্গে কোনো চুক্তিতে যাই, তখন আমরা সেটার সম্মান করি। কিন্তু, আপনি যখন তাদের (ইরান) সঙ্গে কোনো চুক্তি করবেন, তারা সেটিকে সম্মান করে না।

এদিকে, ইরান যুদ্ধের কারণে বিশ্বে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যেই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইউরোপের দেশগুলোকে তাদের জরুরি জ্বালানি মজুত থেকে ডিজেল ছাড়ার জন্য বলতে পারে। ট্রাম্প বলেন, আমরা তাদের এমনটা করতে বলত পারি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
আরও পড়ুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন