ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

‘পুতিন কখনোই জিতবেন না’, রাশিয়ার কড়া বার্তা পেয়ে ন্যাটোর জবাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
লিথুয়ানিয়ার শিয়াউলিয়াই বিমান ঘাঁটিতে বুধবার স্প্যানিশ বিমান বাহিনীর এফ-১৮ যুদ্ধবিমানগুলো লিথুয়ানিয়ার আকাশসীমা দিয়ে উড়ে যায়। ছবি: রয়টার্স

বাল্টিক সাগরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুশ ছিটমহল কালিনিনগ্রাদকে যদি বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করা হয়, তবে পারমাণবিক অস্ত্রসহ নিজেদের সব ধরনের সামরিক শক্তি ব্যবহারে প্রস্তুত রয়েছে রাশিয়া।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে এমন কড়া সতর্কবার্তা দিয়েছে মস্কো। সদস্যদেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক চিঠিতে রাশিয়া এই হুঁশিয়ারি দেয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পাঠানো ওই কূটনৈতিক বার্তায় মস্কোর দাবি, ন্যাটো কালিনিনগ্রাদে বিমান ও নৌপথে সর্বাত্মক অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

রুশ হুমকির জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ন্যাটো একটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক জোট। মস্কোর এই চিঠিকে গঠনমূলক নয় উল্লেখ করে তিনি রাশিয়াকে ‘পারমাণবিক হুমকি বন্ধ করার’ আহ্বান জানান। একই সঙ্গে এই হুমকিকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভালো করেই জানেন যে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে তিনি কখনোই জিততে পারবেন না।

ন্যাটো সদস্যদেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমানাঘেরা কালিনিনগ্রাদ বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই অঞ্চলটি রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এখানে রাশিয়ার বাল্টিক নৌবহরের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের সাড়ে চার বছর পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা ক্রমাগত ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

অন্যদিকে, দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরে ডেনিশ সামরিক হেলিকপ্টারের কাছে একটি রুশ যুদ্ধজাহাজ দুটি সংকেত বাতি (ফ্লেয়ার) নিক্ষেপ করেছিল বলে দাবি করেছে ডেনমার্ক কর্তৃপক্ষ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। 
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ। দক্ষ পেশাজীবীদের জন্য বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ছয় লাখ পদ শূন্য রয়েছে।
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চলছিল।
ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
হযরত নূহ (আ.)-এর নৌকার সন্ধান পাওয়ার দাবি নিয়ে আবারও আলোচনায় এসেছে তুরস্কের একটি রহস্যময় স্থান।
নূহ (আ.)-এর নৌকার খোঁজে পাহাড় খনন, মিলল নতুন রহস্যের সন্ধান
গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে।
গ্রিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, চার মার্কিনিসহ নিহত ৬
আরও পড়ুন
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
রাশিয়ায় নির্বাচন: পুতিনের দলের নিরঙ্কুশ জয়