ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ওহাইওতে মসজিদের পাশে গুলিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে একটি মসজিদসংলগ্ন আবাসিক ভবনের গাড়ি রাখার স্থানে গুলিতে একজন নিহত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে একটি মসজিদের পাশের আবাসিক ভবনের গাড়ি রাখার স্থানে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এটি মসজিদে হামলা ছিল না এবং মসজিদের ভেতরে থাকা কারও সঙ্গে ঘটনার যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কলম্বাস নগর পুলিশের সার্জেন্ট জেমস ফুকুয়া বলেন, ঘটনাটি মসজিদে হামলা ছিল না—বিষয়টি তারা স্পষ্ট করতে চান।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ওই এলাকায় গুলির শব্দ শুনে একাধিক ফোনকল আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, মসজিদসংলগ্ন একটি আবাসিক ভবনের গাড়ি রাখার স্থানে গুলির ঘটনা ঘটে। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং ঘটনাটি মসজিদের ভেতরেও ঘটেনি।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মদ, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকবিষয়ক ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মসজিদে গুলির ঘটনার খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। মসজিদটি কলম্বাস শহরের কেন্দ্রের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। আশপাশে দুই তলাবিশিষ্ট কয়েকটি আবাসিক ভবন রয়েছে।

ব্যুরোর এক মুখপাত্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মসজিদ থেকে একটি জানাজার অনুষ্ঠান শেষে লোকজন বের হচ্ছিলেন। চলমান তদন্তে কলম্বাস নগর পুলিশকে সহায়তা করছেন ব্যুরোর বিশেষ কর্মকর্তারা।

সূত্র: সিবিএস নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সিভিল ডিভিশনের (দেওয়ানি বিভাগ) প্রধান ব্রেট শুমেট পদত্যাগ করেছেন। 
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিগ বেন্ড জাতীয় উদ্যান এলাকায় সীমান্ত দেয়াল নির্মাণের অনুমতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট
ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ
ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধে চোখের গুরুতর সমস্যার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
ওজন কমানোর ওষুধে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, সতর্ক করল এফডিএ
আরও পড়ুন
যে ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, আক্রান্ত ছাড়াল ৫ হাজার
টেক্সাসের বিখ্যাত জাতীয় উদ্যানে ট্রাম্পের দেয়াল নির্মাণে অনুমতি দিল সুপ্রিম কোর্ট