ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ। খ্যাতনামা সাময়িকী ‘ফিলাডেলফিয়া ম্যাগাজিন’ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।

চিকিৎসকদের প্রত্যক্ষ ভোট ও সহকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে এই সম্মাননার তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন ডা. জিয়াউদ্দিন।

ডা. জিয়াউদ্দিন আহমেদ, যিনি সাদেক নামেও পরিচিত, বর্তমানে টেম্পল বিশ্ববিদ্যালয়ের লুইস কাটজ চিকিৎসাবিদ্যা অনুষদে চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত।

দীর্ঘদিন ধরে তিনি দীর্ঘমেয়াদি কিডনি রোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে সৃষ্ট কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় কাজ করছেন। রোগীদের প্রতি আন্তরিকতা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে ভূমিকার জন্য সহকর্মী ও শিক্ষার্থীদের কাছেও তিনি সমাদৃত।

ডা. জিয়াউদ্দিনের এ অর্জনে তার সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, ২০২৬ সালের ‘সেরা চিকিৎসক’ হিসেবে স্বীকৃতি পাওয়া তার পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং রোগীদের প্রতি নিবেদনেরই প্রতিফলন।

এদিকে তার এই সাফল্যে ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরাও আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন। তাদের মতে, এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু ডা. জিয়াউদ্দিনের ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
যুক্তরাষ্ট্রে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
পরকীয়া-চীনা গুপ্তচর বিতর্কে এনভিডিয়ার প্রধানকে সরানোর গুঞ্জন
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
মার্কিন সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পরও দীর্ঘদিন আত্মহত্যার ঝুঁকিতে থাকেন অনেক সাবেক সেনাসদস্য।
সাবেক সেনাদের নিয়ে নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
একসময় সমুদ্রের দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। 
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরের প্রবীণ সেনাদের হৃদরোগ চিকিৎসায় নতুন প্রযুক্তি চালু করেছে কেন্দ্রীয় ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র।
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পারিবারিক সহিংসতার ঘটনায় ঘরের ভেতরে আটকে পড়া শিশুদের বুদ্ধিমত্তায় উদ্ধার করেছে পুলিশ।
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
আরও পড়ুন
সমুদ্রের তলদেশে ঠাঁই হলো টাইটানিকের চেয়েও বড় ঐতিহাসিক জাহাজের
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা
জানালায় ‘আমাদের বাঁচান’ লেখা কাগজ, বুদ্ধিতে রক্ষা পেল শিশুরা
৭ ডিসেম্বরের পর বদলানো যাবে না মেডিকেয়ার, যা জানা জরুরি