ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এক বছরের শিশুকে গুলি করে হত্যা, পদত্যাগ করলেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম
এক বছর বয়সী কোহেন উইলি।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক বছরের শিশু কোহেন উইলিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হান্টার ফস্টার পদত্যাগ করেছেন। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর ওই গুলিকে যৌক্তিক বলপ্রয়োগ বলে উল্লেখ করার কয়েক দিনের মধ্যেই তিনি পদ ছাড়লেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সেনাটোব্যা শহরের এক কর্মকর্তা তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন ফস্টার পদত্যাগ করেছেন, তা জানানো হয়নি। তার আইনজীবী মার্টিন জুমাখ বলেন, শহর ও পুলিশ বিভাগের স্বার্থে এবং পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ দিতে ফস্টার পদত্যাগ করেছেন।

আইনজীবীর দাবি, ফস্টার জানতেন না গাড়ির ভেতরে কোনো শিশু রয়েছে। গাড়িতে থাকা ব্যক্তিরা দোকান থেকে চুরির সন্দেহে পালাচ্ছিলেন, সেটিও তিনি জানতেন না বলে দাবি করেন আইনজীবী।

গত ১৪ জুন স্থানীয় একটি ওয়ালমার্ট দোকানে চুরির অভিযোগের তদন্তে গিয়ে পুলিশ সদস্যরা দুই নারী ও একটি শিশুকে গাড়িতে করে চলে যেতে দেখেন। মিসিসিপি তদন্ত ব্যুরোর ভাষ্য অনুযায়ী, পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক এক কর্মকর্তার দিকে গাড়ি এগিয়ে দেন। তখন এক কর্মকর্তা গুলি চালান। পরে গাড়িতে থাকা কোহেনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। আরেকজন গুরুতর আহত হন।

তবে শিশুটির মা ভেলেসিয়া উইলি পুলিশের এই ঘটনার বিবরণ নিয়ে আপত্তি জানিয়েছেন। তার দাবি, তারা শিশুর জন্য ডায়াপার কিনতে দোকানে গিয়েছিলেন। গাড়িতে ওঠার পর পুলিশ এগিয়ে এলে তিনি শিশুকে তুলে ধরে দেখানোর চেষ্টা করেন, যাতে কর্মকর্তারা বুঝতে পারেন গাড়িতে শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিসিসিপি জননিরাপত্তা বিভাগ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার দেহে থাকা ক্যামেরার ধারণ করা ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, দুই নারী—যাদের একজনের কোলে শিশু ছিল—দৌড়ে গাড়িতে ওঠেন। এরপর পাঁচজন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করে গাড়িটির কাছে যান। গাড়িটি পেছনে যাওয়ার সময় পাশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে গাড়িটি সামনে এগোলে এক কর্মকর্তা সরে যাওয়ার সময় গুলি চালান। গুলিতে সামনের যাত্রীর পাশের জানালা ভেঙে যায় এবং গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

ঘটনাটি মেমফিস শহরের প্রায় ৪০ মাইল দক্ষিণে অবস্থিত ছোট শহর সেনাটোব্যায় ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। শহরটির কৃষ্ণাঙ্গ বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পুলিশের হয়রানি নিয়ে অভিযোগ করে আসছেন।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
আরও পড়ুন
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
‘নিজে থেকে ভবন ধসার কথা নয়’, স্বজন হারিয়ে জবাব চান বাবা