ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস-সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতে ৫০০ কোটি ডলারের ঋণ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের মাংস, হাঁস-মুরগি ও সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ খাত সম্প্রসারণে ৫০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মাংস, হাঁস-মুরগি ও সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা বাড়াতে অন্তত ৫০০ কোটি ডলারের ঋণ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির খামারি, জেলে ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এ ঋণ কর্মসূচির ঘোষণা দেয়। এর আওতায় প্রতিষ্ঠানগুলো তাদের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ, উন্নয়ন ও বৈচিত্র্য বাড়ানোর জন্য ঋণ নিতে পারবে।

‘স্পার’ নামের এ কর্মসূচিতে বাণিজ্যিক ঋণদাতাদের দেওয়া ঋণের ৯০ শতাংশ পর্যন্ত নিশ্চয়তা দেবে কৃষি বিভাগ। একজন ঋণগ্রহীতা সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত ঋণ পেতে পারবেন। এ কর্মসূচির আওতায় কোনো কোনো ঋণে মূলধন ও সুদ পরিশোধের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত ছাড়ের সুযোগও থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স বলেন, দেশটির জেলেরা ও সামুদ্রিক খাবার আহরণকারীরা ভোক্তাদের কাছে খাবার পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সহায়তা এবং দেশীয় সামুদ্রিক খাবার সহজলভ্য করতে প্রক্রিয়াজাতকরণ খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

এর আগে ট্রাম্প প্রশাসন দেশটির মাংস উৎপাদনকারীদের বাজারে প্রবেশের বাধা কমানো এবং সামুদ্রিক খাবার শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দুটি নির্বাহী আদেশ জারি করে। এসব আদেশের অংশ হিসেবে কৃষি বিভাগ ছোট, স্বাধীন ও আঞ্চলিক মাংস এবং হাঁস-মুরগি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম টিকিয়ে রাখা ও সম্প্রসারণে কাজ করছে।

নতুন কর্মসূচিতে সামুদ্রিক খাবার প্রক্রিয়াজাতকরণ খাতকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দেশটির জেলে ও এ খাতের ব্যবসায়ীদের জন্য কৃষি বিভাগের সহায়তার পরিধিও বাড়ানো হচ্ছে। এ বছরের শুরুতে কৃষি বিভাগের অধীনে সামুদ্রিক খাবারবিষয়ক একটি দপ্তর গঠন করা হয়।

কর্মসূচিটির আওতায় ঋণ দিতে পারবে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য সরকারের অনুমোদিত ব্যাংক, সঞ্চয় ও ঋণ প্রতিষ্ঠান, সরাসরি ঋণ দেওয়ার ক্ষমতাসম্পন্ন কৃষিঋণ ব্যাংক এবং ঋণ সমবায়। ব্যবসাপ্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা, সমবায়, আদিবাসী গোষ্ঠী এবং অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্তে এসব ঋণের জন্য আবেদন করতে পারবে।


সূত্র: ইউএসডিএ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে।
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল
ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের