ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ওয়ালমার্টের ইতিহাসে সবচেয়ে কম দামের খাবারের নতুন অফার, যা থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম
যুক্তরাষ্ট্রে ১০ জনের জন্য ৩৫ ডলারের ছুটির খাবারের ঝুড়ি এনেছে ওয়ালমার্ট; এতে রয়েছে টার্কিসহ ১৭ ধরনের ২৬টি পণ্য। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট ১০ জনের জন্য বিশেষ ছুটির খাবারের ঝুড়ি (holiday meal basket) এনেছে। এতে মোট খরচ হবে ৩৫ ডলার, অর্থাৎ জনপ্রতি ৩ ডলার ৫০ সেন্ট। চলতি বছরের ঝুড়িতে গত বছরের তুলনায় পণ্যের সংখ্যা ১৮ শতাংশ বেশি হলেও দাম কমেছে ১২ শতাংশ।

বুধবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। ওয়ালমার্টের এই খাবারের ঝুড়ি দোকান ও অনলাইনে কেনা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত ঝুড়িটি কিনলে বিনা মূল্যে দ্রুত সরবরাহসেবা পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ভোক্তারা এখন কম দামে পণ্য কিনতে চাইছেন। তাই এ আয়োজন। ওয়ালমার্টের দাবি, তাদের কর্মসূচির ইতিহাসে একসঙ্গে কেনার সুবিধাযুক্ত এটাই সবচেয়ে কম দামের খাবারের ঝুড়ি।

ঝুড়িতে মোট ১৭ ধরনের ২৬টি পণ্য রয়েছে। এর মধ্যে আছে ১০ থেকে ১৬ পাউন্ড ওজনের একটি আস্ত টার্কি, ভুট্টার মাফিন তৈরির মিশ্রণ, ভুট্টা ও শিমের কৌটাজাত খাবার, মাশরুমের স্যুপ, আলু, মিষ্টি আলু, গ্রেভি তৈরির মিশ্রণ, পাউরুটি, স্টাফিং মিশ্রণ, তাজা ক্র্যানবেরি ও মিনি মার্শম্যালো।

এছাড়া রয়েছে পাই তৈরির খোসা, কুমড়ার পিউরি, বাষ্পীভূত দুধ, হুইপড টপিং এবং ভাজা পেঁয়াজের টুকরা। এসব উপকরণ দিয়ে থ্যাংকসগিভিংসহ ছুটির দিনের প্রচলিত বিভিন্ন খাবার তৈরি করা যাবে।

তবে যুক্তরাষ্ট্রে খাবারের দাম এখনো বাড়ছে। সিবিএস নিউজের মূল্য পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে খাবারের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের তথ্য বলছে, ২০২০ সালের পর থেকে বাড়িতে খাওয়ার জন্য মুদি দোকান থেকে কেনা খাবারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ কোটি ৯০ লাখ ডলারের প্রতারণা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ নেতাদের সম্মেলন।
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানোর অভিযোগে ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এনএফএলের যেসব খেলোয়াড় ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে মারা গেছেন, তাদের প্রায় ৭৫ শতাংশের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি আঘাতজনিত রোগের লক্ষণ ছিল।
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
আরও পড়ুন