ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
যুক্তরাষ্ট্রে ২০২৪ ও ২০২৫ সালে তথ্য ও যোগাযোগ খাতে কর্মীদের গড় বেতন সবচেয়ে বেশি বেড়েছে।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত দুই বছরে সবচেয়ে বেশি বেতন বেড়েছে তথ্য ও যোগাযোগ খাতের কর্মীদের। সম্প্রচার, অনলাইন অনুসন্ধান ও প্রকাশনাসহ এ খাতের বেসরকারি কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যক্তিগত অর্থব্যবস্থা বিষয়ক প্রতিষ্ঠান লেন্ডিংট্রির এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণ অনুযায়ী, একই সময়ে যুক্তরাষ্ট্রের সব বেসরকারি খাতের কর্মীদের গড় বেতন বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। অর্থাৎ তথ্য ও যোগাযোগ খাতে বেতন বৃদ্ধির হার সামগ্রিক গড়ের দ্বিগুণেরও বেশি।

তথ্য ও যোগাযোগ খাতের উপখাতগুলোর মধ্যে সম্প্রচার ও বিষয়বস্তু সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীদের বেতন সবচেয়ে বেশি বেড়েছে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে এ খাতে গড় সাপ্তাহিক বেতন ১৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কর্মীদের গড় সাপ্তাহিক বেতন ৪ হাজার ৬৮৮ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৪৭৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহে গড় বেতন বেড়েছে ৭৮৮ ডলার।

তবে সব খাতে বেতন বাড়েনি। বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে শুধু চলচ্চিত্র নির্মাণ ও শব্দ ধারণ খাতে গড় সাপ্তাহিক বেতন ২ শতাংশ কমেছে।

লেন্ডিংট্রি জানিয়েছে, সবচেয়ে বেশি বেতন বেড়েছে—এমন ১০টি উপখাতের মধ্যে পাঁচটিই তথ্য ও যোগাযোগ খাতের অন্তর্ভুক্ত। বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি কর্মসংস্থান ও বেতনসংক্রান্ত তথ্য ব্যবহার করা হয়েছে।

বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২৪ ও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি বেড়েছে। এ সময়ে এ খাতে কর্মী নিয়োগ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। বিপরীতে, সব বেসরকারি খাত মিলিয়ে কর্মসংস্থান বেড়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্যসেবা খাতের মধ্যে সামাজিক সহায়তামূলক কাজে কর্মী নিয়োগ সবচেয়ে বেশি ছিল। এ ধরনের কাজে আবাসিক সেবার পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার দায়িত্বও অন্তর্ভুক্ত। জনসংখ্যায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় গত দুই বছরে এ খাতে ৩ লাখের বেশি কর্মী নিয়োগ দিয়েছে নিয়োগদাতারা।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ কোটি ৯০ লাখ ডলারের প্রতারণা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ নেতাদের সম্মেলন।
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানোর অভিযোগে ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এনএফএলের যেসব খেলোয়াড় ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে মারা গেছেন, তাদের প্রায় ৭৫ শতাংশের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি আঘাতজনিত রোগের লক্ষণ ছিল।
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
আরও পড়ুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি