ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মায়ামিতে জি-২০ সম্মেলন, সাংবাদিকদের আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ নেতাদের সম্মেলন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জি-২০ নেতাদের সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতারা এতে অংশ নেবেন।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দপ্তর (ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, সম্মেলনে অভিন্ন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অর্থনৈতিক নিরাপত্তা জোরদার এবং মার্কিন জনগণের জন্য কার্যকর ফল অর্জনে জি-২০-এর মূল অর্থনৈতিক লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনটি সংবাদমাধ্যমের যেসব প্রতিনিধি কাভার করতে চান, তাদের আগামী ১০ নভেম্বর রাত ১০টার মধ্যে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদনের তালিকায় কোনো সংবাদমাধ্যমের নাম না থাকলে সেটি অন্তর্ভুক্ত করার জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

অনুমোদিত সাংবাদিকদের পরিচয়পত্র সংগ্রহ, নিরাপত্তাব্যবস্থা, সংবাদমাধ্যমের প্রবেশপথ, ক্যামেরা স্থাপনের স্থান, গাড়ি পার্কিং এবং সড়ক বন্ধ থাকার বিষয়ে বিস্তারিত জানানো হবে। সম্মেলনের কাছাকাছি সময়ে অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা ও খরচের তালিকাও পাঠানো হবে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, সাংবাদিকদের পরিচয়পত্র অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না।

সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ কোটি ৯০ লাখ ডলারের প্রতারণা মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানোর অভিযোগে ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এনএফএলের যেসব খেলোয়াড় ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে মারা গেছেন, তাদের প্রায় ৭৫ শতাংশের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি আঘাতজনিত রোগের লক্ষণ ছিল।
মৃত সাবেক ফুটবল খেলোয়াড়দের ৭৫ শতাংশের মস্তিষ্কে রোগের লক্ষণ, বলছে গবেষণা
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি
যুক্তরাষ্ট্রে গত দুই বছরে সবচেয়ে বেশি বেতন বেড়েছে তথ্য ও যোগাযোগ খাতের কর্মীদের।
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি
আরও পড়ুন
মানসিক স্বাস্থ্যসেবায় ৪৯০ কোটি ডলারের প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার নারী
সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
যেসব পেশায় বেতন বেড়েছে সবচেয়ে বেশি