
ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা ও সামরিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রিপাবলিকান সদস্যদের সমর্থনে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি আটকে যায়।
কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি এ অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। এতে হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইরান, ইয়েমেন ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা এবং সামরিক বাহিনীর কার্যক্রমে অনিয়মের অভিযোগ।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের প্রতি সমর্থন জানান। ভোটের পর তিনি এ সিদ্ধান্তকে হেগসেথের বিজয় হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, হেগসেথ অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ অভিশংসনের মতো গুরুতর অপরাধ নয়।
তবে প্রতিনিধি পরিষদে প্রস্তাব আটকে গেলেও আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ উদ্যোগ আবারও সামনে আসতে পারে।
সূত্র: এপি
আরটিভি/জেএমএ


