
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে চাপা থাকার পরও জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বনাঞ্চল থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, কোয়াহ শার্প নামের শিশুটিকে একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে কুকুর রাখার খাঁচায় ভরে অগভীর গর্তে পুঁতে রাখা হয়েছিল। শিশুটির নিখোঁজ হওয়ার পর ব্যাপক তল্লাশি শুরু হয়। একপর্যায়ে শিশুটির দাদার বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরের বনাঞ্চলে মাটি খোঁড়ার চিহ্ন দেখে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মাইকেল কোমারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা আশা করছেন, সে সুস্থ হয়ে উঠবে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


