
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড এলাকায় পথচারীদের ওপর একটি দ্রুতগতির গাড়ি উঠে গেলে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বিভাগ জানায়, একটি বড় গাড়ি ফুটপাতে উঠে পথচারী ও রাস্তার পাশে পণ্য বিক্রি করা লোকজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজন পথচারী ও গাড়িচালককে হাসপাতালে নেওয়া হয়েছে।
এটি দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


