ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অর্থসংকটে বন্ধ হচ্ছে স্কুল-হাসপাতাল, দুর্বিষহ ফিলিস্তিনি শরণার্থীদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
অর্থসংকট ও ইসরায়েলের হামলায় লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে বাড়ছে মানবিক সংকট। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সহায়তা তহবিলে কাটছাঁট এবং ইসরায়েলের হামলার কারণে লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের জীবন ক্রমেই কঠিন হয়ে উঠছে। অর্থসংকটে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম সংকুচিত হওয়ায় বন্ধ হচ্ছে স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র। কমছে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা। বাড়ছে বেকারত্ব, মাদক ব্যবহার ও অপরাধের প্রবণতা।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, লেবাননে প্রায় ২ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি শরণার্থী রয়েছেন। দেশটিতে তাঁদের জন্য ১২টি শরণার্থী শিবির রয়েছে। দীর্ঘদিন ধরে এসব মানুষের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যসহায়তা দিয়ে আসছে ইউএনআরডব্লিউএ। তবে অর্থসংকটের কারণে ২০২৬ সালের জন্য সংস্থাটির আরও ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার প্রয়োজন। এরই মধ্যে গত ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সেবার কর্মঘণ্টা ২০ শতাংশ কমানো হয়েছে।

অর্থসংকটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনেক স্কুলে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন ক্লাস নেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ৪০ জনের বেশি হওয়ায় পড়াশোনাও ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ২৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমানে মাত্র ১৫টি চালু রয়েছে, বন্ধ হয়ে গেছে ১১টি।

কর্মসংস্থানের সংকটের পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে মাদক ব্যবহার ও অপরাধের প্রবণতাও বাড়ছে। অনেক ফিলিস্তিনি লেবাননের বিভিন্ন পেশায় কাজ করার আইনি সুযোগ থেকেও বঞ্চিত। ফলে তাদের অর্থনৈতিক দুরবস্থা আরও তীব্র হচ্ছে।

এর ওপর লেবাননে ইসরায়েলের সামরিক হামলায় দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে। সহায়তা কমানো, কর্মসংস্থানের অভাব ও সেবার মান নিয়ে ক্ষোভ থেকে বিভিন্ন শিবিরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিও পালন করছেন শরণার্থীরা।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!
ইসরায়েলে ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ক্ষমতা বাঁচাতে ইরান আতঙ্ককে রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছেন নেতানিয়াহু!
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
এবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের এই শহরটি।
ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 
আরব আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ১৪ জন
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। 
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১১ 
মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
যুক্তরাষ্ট্রের ‘ধমকে’ থামলো ইসরায়েল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর