ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ায় ৬৩ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে বড় অঙ্কের অর্থ ফেরত ও ছাড় দিতে হচ্ছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যামিলি ডলারকে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগে ৬৩ মিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছেছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যামিলি ডলার। এ অর্থের মধ্যে ক্ষতিগ্রস্ত ক্রেতাদের ৪০ মিলিয়ন ডলার ফেরত এবং ভবিষ্যতে কেনাকাটায় ২০ মিলিয়ন ডলারের ছাড় দেওয়া হবে। পাশাপাশি ১৭টি অঙ্গরাজ্যকে দিতে হবে ৩ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটি দোকানের তাক, সাপ্তাহিক বিজ্ঞাপন, ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে প্রচার করা দামের চেয়ে বেশি অর্থ ক্রেতাদের কাছ থেকে আদায় করেছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের ও নির্দিষ্ট বাজেটে চলা পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া বন্ধে প্রতিষ্ঠানটিকে মূল্য যাচাইয়ের বিশেষ ব্যবস্থা চালু করতে হবে। তবে সমঝোতায় রাজি হলেও কোনো অনিয়মের দায় স্বীকার বা অস্বীকার করেনি ফ্যামিলি ডলার।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
২০২৭ অর্থবছরের শুরুতেই বড় বাজেট ঘাটতিতে পড়েছে যুক্তরাষ্ট্র।
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
এআই সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনায় দুটি বৃহৎ গণনাকেন্দ্র নির্মাণে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি
যুক্তরাষ্ট্রে কর্মবাজারের স্থিতিশীলতা বজায় থাকলেও বাড়ি বিক্রিতে বড় ধস নেমেছে।
বাড়ি বিক্রির নতুন রেকর্ড, কর্মবাজারে স্বস্তি
আরও পড়ুন
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
নতুন অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজেটে রেকর্ড