
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। প্রায় ২৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পর বৃহস্পতিবার বিকেলে তা শেষ করেছে উদ্ধারকারী দল।
শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত দুই শিশুর বয়স ৯ ও ১০ বছর। বাকি ছয়জনের বয়স ২২ থেকে ৩১ বছরের মধ্যে। নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিকও রয়েছেন। আহত ১৮ জনের মধ্যে চারজন অগ্নিনির্বাপণকর্মী। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের একটি নির্মাণাধীন স্থাপনার পাশে ভবনটি ধসে পড়ে। এতে আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়। উদ্ধারকাজে বৃষ্টি বাধা সৃষ্টি করলেও উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যান।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ভবন ধসের কারণ জানতে সংশ্লিষ্ট নির্মাণস্থল ও ভবনটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।
সূত্র: এনবিসি নিউজ, এবিসি নিউজ
আরটিভি/জেএমএ


