ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমানের উড্ডয়ন। পরে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবার চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার শুরুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল প্রশাসন।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে দেশটির সব বিমানবন্দর থেকে বিমানের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৭ ঘণ্টা ২১ মিনিট বা সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির আকাশপথ নিয়ন্ত্রণকারী ২২টি আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ সমস্যার কারণে এ অচলাবস্থা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এ সময় আলাস্কা ও হাওয়াইয়ের অভ্যন্তরীণ কিছু বিমান এবং যুক্তরাষ্ট্রের আকাশসীমা ছেড়ে যাওয়া কয়েকটি আন্তর্জাতিক বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, আকাশপথে এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে যাতায়াতকারী বিমান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আঞ্চলিক কেন্দ্রগুলোতে যোগাযোগ সমস্যা দেখা দেয়। পুরোনো ও নতুন প্রযুক্তির সমন্বিত ব্যবস্থায় ত্রুটি এবং পুরোনো যোগাযোগব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। এটি মূলত টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি। আকাশে থাকা সব বিমানের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং সেগুলোকে নিরাপদে অবতরণ করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানান তিনি।

এদিকে, বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটে। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ফেডএক্স জানায়, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে। অন্যদিকে, এয়ার কানাডা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েকটি ফ্লাইট বাতিল করে এবং জেটব্লু শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার বাকি অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করে।

ইউরোপের বিমান চলাচল কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল প্রশাসনের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়েছিল। এরপর শুক্রবারই (১৩ নভেম্বর) প্রথম দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ করা হয়েছিল।

সূত্র: এপি

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা চাপা থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে।
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত এলাকায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আকাশে চীনের ভয়ংকর যুদ্ধবিমান, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ!
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি