ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘নিজে থেকে ভবন ধসার কথা নয়’, স্বজন হারিয়ে জবাব চান বাবা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ভবন ধস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে স্ত্রী ও দুই সন্তান আহত হওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহি দাবি করেছেন অ্যান্ডারসন ভেলেজ। তার অভিযোগ, পাশের নির্মাণকাজের কারণেই ভবনটি ধসে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বুধবারের (১১ নভেম্বর) ওই দুর্ঘটনায় ৯ থেকে ৩১ বছর বয়সী আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন।

দুর্ঘটনার সময় অ্যান্ডারসন বাড়িতে ছিলেন না। তার স্ত্রী জোয়ানা ও ৯ বছর বয়সী ছেলে পাবলো গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাবলো। অন্যদিকে, তাদের দুই বছর বয়সী ছেলে জোসেফ সামান্য আঁচড় নিয়েই বেঁচে যায়।

অ্যান্ডারসন জানান, ভবন ধসের খবর শুনে তার মনে হয়েছিল, সন্তানরা হয়তো আর বেঁচে নেই। ধসের ভিডিও দেখলে এখনো তার চোখে পানি চলে আসে।

নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ধসে পড়া ভবনটিতে আগে থেকেই ৯৮টি অনিষ্পন্ন নিরাপত্তা ও নির্মাণসংক্রান্ত অভিযোগ ছিল। পাশের নির্মাণস্থলে ভাঙার কাজ বন্ধের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সেই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় এপ্রিলে জরিমানা করা হয়। পরে মে মাসে অভিযোগ নিষ্পত্তি হলে কাজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে ব্রুকলিনের সরকারি আইনজীবীর কার্যালয় ফৌজদারি তদন্ত শুরু করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০১২ সাল থেকে অন্তত ৬৭টি মামলা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অ্যান্ডারসনের দাবি, পাশের নির্মাণকাজের সঙ্গে ভবন ধসের যোগসূত্র রয়েছে। তার ভাষায়, ভবনটি নিজে থেকে ধসে পড়ার কোনো কারণ ছিল না।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীতে ট্যাংকারের ধাক্কায় প্রমোদতরীতে আহত ৩২
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি প্রমোদতরীতে তেলের ট্যাংকারের ধাক্কায় অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নদীতে ট্যাংকারের ধাক্কায় প্রমোদতরীতে আহত ৩২
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ হয়ে যাওয়া বিমান চলাচল আবার শুরুর অনুমতি দিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল প্রশাসন। 
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় মাটির নিচে প্রায় ২৪ ঘণ্টা চাপা থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে ১১ মাস বয়সী এক শিশুকে।
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আরও পড়ুন
নদীতে ট্যাংকারের ধাক্কায় প্রমোদতরীতে আহত ৩২
যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধের পর আবার চালু বিমান চলাচল
যুক্তরাষ্ট্রে মাটির নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১১ মাসের শিশুকে জীবিত উদ্ধার
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি