ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম
যুক্তরাষ্ট্রের সিআইএর সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনান তদন্তের মুখে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আদালতের নথি ও দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, কাইলের মুঠোফোন পরীক্ষা করে ৮৮টি সন্দেহজনক ছবি পেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। ছবিগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।

২০২৪ সালে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাডোবির দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। একই বছরের জুলাইয়ে ভার্জিনিয়ায় কাইলের বাড়িতে তল্লাশি চালায় কর্তৃপক্ষ। পরে গত মাসে মামলাটি এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে জন ব্রেনান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে সিআইএর প্রধান ছিলেন। তবে তার বিরুদ্ধে চলমান তদন্তের সঙ্গে ছেলের মামলার কোনো যোগসূত্র নেই বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে আবার যেখান থেকে উড্ডয়ন করেছে, সেখানেই ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন