ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে নেটচয়েস। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ঝুঁকি নিয়ে সতর্কবার্তা প্রকাশ বাধ্যতামূলক করার আইন ঠেকাতে নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করেছে ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর একটি সংগঠন।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি করে নেটচয়েস। সংগঠনটির দাবি, নতুন এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সরকারের পছন্দের বার্তা প্রচারে বাধ্য করা হচ্ছে।

নিউইয়র্কের নতুন আইন অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো মাধ্যমে অসীম স্ক্রল, স্বয়ংক্রিয় ভিডিও চালু এবং অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট দেখানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিতে হবে। এতে বলা হবে, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

নেটচয়েসের অভিযোগ, ব্যবহারকারীরা প্রবেশের সময় এবং কয়েক ঘণ্টা ব্যবহারের পর বারবার এই সতর্কবার্তা দেখতে বাধ্য হবেন। এটি ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে।

আগামী ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে একই ধরনের আইন নিয়ে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধেও মামলা করেছে সংগঠনটি।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
হাম নিয়ে নতুন উদ্বেগ
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র।
হাম নিয়ে নতুন উদ্বেগ
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনানের ছেলে কাইল ব্রেনানের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নমূলক ছবি সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মামলা হয়েছে।
তদন্তের মুখে সাবেক সিআইএ প্রধানের ছেলে
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে নিয়ম ভাঙার দায়ে নিজের সফরসঙ্গীদের ধমক দেওয়া ও শান্ত থাকতে বলা প্রহরারত সেনাসদস্যকেই বিশেষ পদক দিয়ে পুরস্কৃত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সমাধিসৌধে খেয়েছিলেন সেনার ধমক, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
মহাকাশযানকে মহাকাশে পাঠিয়ে আবার যেখান থেকে উড্ডয়ন করেছে, সেখানেই ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলেই অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম উড্ডয়ন
আরও পড়ুন
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
শীতের জ্বালানি বিলে মিলবে ১ হাজার ৮৬ ডলার, আবেদন শুরু 
নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬