ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
ওয়াশিংটন ডিসির ইস্ট পোটোম্যাক গলফ মাঠ সংস্কারের পরিকল্পনায় আদালতের সাময়িক বাধা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠ সংস্কারের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।

শনিবার (১৪ নভেম্বর) রাতে দেওয়া আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে মাঠটি জনসাধারণের জন্য খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক আনা সি. রেইস বলেন, ইস্ট পোটোম্যাক গলফ লিংকসকে ট্রাম্পের পছন্দমতো বড় পরিসরের গলফ মাঠে রূপান্তরের উদ্যোগে পরিবেশ আইন ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের নিয়ম লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। সংস্কারের আগে জনসাধারণকে পরিকল্পনা সম্পর্কে জানানো এবং তাদের মতামত নেওয়ার বাধ্যবাধকতাও পালন করেনি জাতীয় উদ্যান বিভাগ।

আদালত আরও জানায়, মাঠটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলে স্থানীয় গলফ খেলোয়াড় ও ঐতিহ্য সংরক্ষণকর্মীরা অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন। তবে বিচারকের আদেশে গলফ মাঠ উন্নয়নের পরিকল্পনা পুরোপুরি বন্ধ হয়নি।

এর আগে ট্রাম্প ১৫ নভেম্বর থেকে মাঠটি বন্ধ করে সংস্কারকাজ শুরুর কথা জানিয়েছিলেন। এ নিয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন ও সংরক্ষণকর্মীদের মধ্যে আইনি বিরোধ চলছিল। এর আগে মাঠের চার শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায়ও প্রশাসনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক।

সূত্র: সিএনএন

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের পিওরিয়া শহরের একটি কারখানায় বোমা হামলার হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কারখানায় বোমা আতঙ্ক, নিরাপদে সরানো হলো সন্দেহজনক বস্তু
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
নারীদের হৃদরোগের ঝুঁকি শুধু বয়সের ওপর নির্ভর করে না, বরং জীবনের বিভিন্ন পর্যায়ের হরমোনের পরিবর্তনের সঙ্গেও জড়িত।
নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, বদলাচ্ছে সেই ধারণা!
আরও পড়ুন
মুক্তির পর প্রধানমন্ত্রীর জন্য ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতির দোয়া
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
যশোরে দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ