
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা কমে আসা, জ্বালানি তেলের চাহিদা হ্রাস এবং অপরিশোধিত তেলের দাম কমায় ডিজেলের দাম এ পর্যায়ে নামে।
জ্বালানির দাম পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ছিল ৫ ডলার ৯৯৮ সেন্ট। গত ২২ সেপ্টেম্বর দাম রেকর্ড ৬ ডলার ৫১ দশমিক ৯ সেন্টে উঠেছিল।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ডিজেলের দাম বেড়েছিল। তবে সম্প্রতি দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, শরৎকালে মানুষের যাতায়াত কমে যাওয়ায় জ্বালানির চাহিদা হ্রাস পায়। পাশাপাশি ঘূর্ণিঝড়ের মৌসুম শেষ হওয়া এবং তেল শোধনাগারগুলোর উৎপাদন স্বাভাবিক হওয়ায় ডিজেলের দাম কমতে শুরু করেছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ


