ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
যুক্তরাষ্ট্রে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি লাইসেন্সে যোগ হতে পারে পয়েন্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে পয়েন্টের সংখ্যা সীমা ছাড়ালে স্থগিত হতে পারে লাইসেন্স। এমনকি বাড়তে পারে গাড়ির বিমার খরচও।

ট্রাফিক টিকিট পাওয়ার পর চালকের সামনে কয়েকটি পথ খোলা থাকে। চাইলে জরিমানা পরিশোধ করতে পারেন, আদালতে গিয়ে অভিযোগ চ্যালেঞ্জ করতে পারেন অথবা গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে লাইসেন্সে পয়েন্ট যোগ হওয়া এড়ানোর সুযোগ নিতে পারেন। প্রয়োজনে আইনজীবীর সহায়তাও নেওয়া যায়।

টিকিট পাওয়ার পর প্রথমেই শান্ত থাকতে হবে এবং কেন জরিমানা করা হয়েছে, তা পুলিশের কাছে জানতে হবে। টিকিটে নিজের তথ্য, গাড়ির নম্বর, ঘটনার সময় ও স্থান এবং অপরাধের বিবরণ ঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি। পাশাপাশি ঘটনার বিস্তারিত লিখে রাখা এবং সম্ভব হলে ছবি বা ভিডিওর মতো প্রমাণ সংগ্রহ করা উচিত।

জরিমানা পরিশোধ করলে বিষয়টি সহজে নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রে অপরাধটি চালকের রেকর্ডে যুক্ত হয়। এতে বিমার খরচ বাড়তে পারে। অন্যদিকে, আদালতে অভিযোগ চ্যালেঞ্জ করলে জরিমানা বা পয়েন্ট কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হলে চালক মামলায় হেরে যেতে পারেন।

কিছু অঙ্গরাজ্যে নিরাপদ গাড়ি চালানোর প্রশিক্ষণ সম্পন্ন করলে জরিমানা বা লাইসেন্সের পয়েন্ট কমানোর সুযোগ রয়েছে। আবার পুলিশের দেওয়া তথ্য বা গতিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলে আদালতে তা প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায়। তবে নিয়ম ও সুযোগ অঙ্গরাজ্যভেদে ভিন্ন।

সূত্র: সুপার লয়ার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠ সংস্কারের পরিকল্পনা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
আরও পড়ুন
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের