ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম
নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ এস ইসলাম। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক পুলিশ বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ এস ইসলাম। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ও নিউইয়র্ক পুলিশ বিভাগের মুসলিম কর্মকর্তাদের সংগঠন তাকে নতুন পদে অভিনন্দন জানিয়েছে।

মোহাম্মদ এস ইসলাম বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে পুলিশ বিভাগের ৬২তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বাধীন এলাকার মধ্যে রয়েছে বেনসনহার্স্ট, ম্যাপলটন ও বাথ বিচ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রিসিঙ্কট পরিচিতিতেও তাকে ওই এলাকার কমান্ডিং অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্ক পুলিশ বিভাগে ইসলামের কর্মজীবন ১৮ বছরের। দীর্ঘ এই সময়ে তিনি আবাসন পুলিশ, টহল বিভাগ ও গোয়েন্দা বিভাগসহ পুলিশের বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতিকে তার দীর্ঘ কর্মজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন।

তবে শুক্রবার (২ অক্টোবর) পর্যন্ত নিউইয়র্ক পুলিশ বিভাগের ওয়েবসাইটে ইসলামের নামের পাশে আগের পদবি ‘ক্যাপ্টেন’ লেখা ছিল। অন্যদিকে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ও নিউইয়র্ক পুলিশ বিভাগের মুসলিম কর্মকর্তাদের সংগঠন তার ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতির খবর জানিয়েছে।

পদোন্নতি কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ সংগঠনগুলোর প্রকাশিত ঘোষণায় উল্লেখ করা হয়নি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। 
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আরও পড়ুন
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭