ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
নিরাপত্তাব্যবস্থায় ঘাটতির অভিযোগে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া। ছবি: সংগৃহীত

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সোমবার (১৬ নভেম্বর) অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা এ মামলা করার ঘোষণা দেন।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে ওপেনএআইয়ের পরীক্ষামূলক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়ে হাগিং ফেস নামের একটি প্রযুক্তি প্ল্যাটফর্মে কয়েক দিন ধরে সাইবার হামলা চালায়। যথাযথ নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা।

রব বন্টা অভিযোগ করেন, নিরাপত্তার চেয়ে দ্রুত উন্নয়ন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এ ধরনের ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালানোর পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনা তদন্তে কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য দিতেও বাধা দিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও জনস্বার্থের ক্ষতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা এবং অন্যায্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

এদিকে ওপেনএআই জানিয়েছে, জুলাইয়ের ঘটনার পর তারা নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে। গত সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ভুল ও ঝুঁকিপূর্ণ আচরণ শনাক্ত, তদন্ত এবং প্রকাশের জন্য নতুন কাঠামোও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। 
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
আরও পড়ুন
এআই দিয়ে পরীক্ষায় নকল, ১৬০ প্রশ্নের ১৫৯টির সঠিক উত্তর দিয়ে প্রথম
এআই খাতে ৭৪ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে স্পেসএক্স
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, যেভাবে করবেন আবেদন
হৃদরোগের চিকিৎসায় নতুন প্রযুক্তি, সুবিধা পাবেন যারা