ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দ্রুত করতে নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বাড়ায় সংযোগ প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনা করছে পিজেএম ইন্টারকানেকশন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজেএম ইন্টারকানেকশন ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগের অপেক্ষার সময় কমাতে নতুন পরিকল্পনা করেছে। এ পরিকল্পনায় বিদ্যুৎকেন্দ্র ও বড় ডেটা সেন্টারের সংযোগের অনুমোদন প্রক্রিয়া দুই বছর থেকে কমিয়ে ১২ মাসে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার কাছে এ প্রস্তাব জমা দেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনা বাস্তবায়িত হলে ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ গ্রিডের উন্নয়ন ব্যয়ের বড় অংশ বহন করতে হতে পারে।

পিজেএমের আওতাধীন ১৩টি অঙ্গরাজ্যে ৬ কোটি ৭০ লাখ মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টার সম্প্রসারণের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সংকট তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতির আশঙ্কা রয়েছে।

নতুন পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বড় গ্রাহকদের সংযোগের প্রক্রিয়া একসঙ্গে পর্যালোচনা করা হবে। এতে কোথায় গ্রিডের উন্নয়ন প্রয়োজন এবং এর ব্যয় কত হবে, তা নির্ধারণ করা সহজ হবে। ফলে ডেটা সেন্টার প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই সংশ্লিষ্ট ব্যয় আদায় করা সম্ভব হবে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
চীন সফরের আগে ফিলিপাইনে বৈঠকে যোগ দিচ্ছেন ট্রাম্প
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরিতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না রাখার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।
নিরাপত্তার ঘাটতির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অবস্থায় হাম ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ম নিচ্ছে শিশুরা।
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে পদত্যাগ করা এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফেরানোর উদ্যোগে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনভিডিয়ার সাবেক প্রধানকে ফেরাতে ট্রাম্পের সমর্থন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জন্মের আগেই হাম আক্রান্ত হচ্ছে শিশুরা
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে