
ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি এ অভিযোগ গঠন করে। ৮২ বছর বয়সী থমাস মার্কেলকে চলতি মাসের শুরুতে ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
আদালতের নথি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদাম থেকে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিওসামগ্রী উদ্ধার করেছে তদন্তকারীরা। সেখান থেকে ৭৮টি আলামত জব্দ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি ধারায় তার সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।
এর আগে থমাস মার্কেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘অসুস্থ মিথ্যা’ বলে অভিহিত করেছিলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে লস অ্যাঞ্জেলেসে নেওয়া হতে পারে।
আরটিভি/জেএমএ


