ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে মাদক পাচার চক্রের অভিযোগ, জামিন পেলেন না সাবেক শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম
পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক শিক্ষার্থী আগোস্তিনো আবাতিয়েল্লোর জামিন নাকচ করেছেন আদালত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে মাদক পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক শিক্ষার্থী আগোস্তিনো আবাতিয়েল্লোর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) এক ফেডারেল বিচারক তাকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন।

২৪ বছর বয়সী আবাতিয়েল্লোর বিরুদ্ধে পাঁচ কেজির বেশি কোকেন বিক্রির ষড়যন্ত্র এবং কোকেন বিতরণের ছয়টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত পেনসিলভানিয়ার স্টেট কলেজ এলাকায় এ মাদক চক্র পরিচালিত হয়।

মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে তার অন্তত ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে আবাতিয়েল্লো সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতে সরকারি আইনজীবীরা বলেন, আবাতিয়েল্লো সমাজের জন্য বিপজ্জনক এবং পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তদন্তে সহযোগী সাক্ষী, নিয়ন্ত্রিত মাদক কেনাকাটা, তল্লাশি পরোয়ানা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলেও জানান তারা।

তবে তার আইনজীবী এডওয়ার্ড রিমজা জামিন না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি জানান, তার মক্কেল আগেও আড়াই লাখ ডলার জামিনে মুক্ত থেকে আদালতের নির্দেশ মেনেছেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

এ ঘটনায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। অভিযোগের সঙ্গে জড়িত থাকার কথা বলা দুটি ছাত্রসংগঠনের স্বীকৃতিও বাতিল করেছে বিশ্ববিদ্যালয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দাম বাড়িয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ ওয়েন্ডিজের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বার্গার বিক্রেতা প্রতিষ্ঠান ওয়েন্ডিজের বিরুদ্ধে খাবারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে।
দাম বাড়িয়ে গ্রাহক ঠকানোর অভিযোগ ওয়েন্ডিজের বিরুদ্ধে
গ্রাহক ঠকানোর অভিযোগে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান শেইন।
গ্রাহক ঠকানোর অভিযোগে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে শেইন
মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন ফোর্ট হুড হামলাকারী
যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত নিদাল হাসান তার মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন।
মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করবেন ফোর্ট হুড হামলাকারী
যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের কিছু অসংগঠিত (অগোছালো) তথ্য সাইবার হামলায় ফাঁস হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া
প্রেসিডেন্ট ট্রাম্প ও ইলন মাস্কের সর্মথনে জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফেরার পর কোম্পানিটির শেয়ারের দাম হুহু করে বেড়েছে। এতে এনভিডিয়ার শেয়ার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় কোটি ডলার পর্যন্ত লাভ হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পকে দেড় কোটি ডলার দিল এনভিডিয়া