
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার ও উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম : গুড নেইবারস বাংলাদেশ
পদের সংখ্যা : ২টি
আবেদনের যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা : পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালাতে জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অটোক্যাডের টু ডি ও থ্রি ডি কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কর্মস্থল : কনস্ট্রাকশন অ্যান্ড রিনভেশন অব সাইক্লোন শেল্টারস অ্যান এনহেন্সমেন্ট অব দ্য কমিউনিটিস ক্যাপাবিলিটি অব ডিজাস্টার প্রিভেনশন’ প্রজেক্টের অধীনে পটুয়াখালীর জেলায় কাজ করতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ৪০ বছর।
চাকরির ধরণ : চুক্তিভিত্তক। তবে চুক্তি নবায়নযোগ্য।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৩,০০০-৫৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে সিভিসহ [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : https://hotjobs.bdjobs.com/jobs/gnb/gnb122.htm
আবেদনের শেষ সময় : ৬ ডিসেম্বর ২০২২।




