
কাস্টমার সার্ভিস অ্যাটেনডেন্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।
পদসংখ্যা : ২২
বেতন গ্রেড : ১৩
মূল বেতন : ২৩,০০০ টাকা
বাড়িভাড়া ভাতা : মূল বেতনের ৬০ শতাংশ তবে নারায়াণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ।
চিকিৎসা ভাতা : মূল বেতনের ১০ শতাংশ হারে অথবা ২,০০০ টাকা
যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। গ্রাহক সেবা/ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। কোনও পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা : প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা www.dpdc.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।




