
ভিলেজ ডক্টর ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি 'পাঁচ টাকার ক্লাস' প্রকল্পে অনলাইনে পাঠদান করাতে সক্ষমদের শিক্ষক হিসেবে নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : শিক্ষা সহকারী
পদের সংখ্যা : ১১০টি
শিক্ষাগত যোগ্যতা : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা যেকোন বিষয়ে স্নাতক পাস (বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরতদের অগ্রাধিকার)। অনলাইনে ক্লাস করাতে হবে। তাই অনলাইন ক্লাসের সফটওয়্যার ও অ্যাপসমূহ ব্যবহারে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন।
বেতন : আলোচনা স্বাপেক্ষে
আবেদন যেভাবে : আবেদন করতে হবে ভিলেজ ডক্টর ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে ।
লিঙ্কে প্রবেশ করে আবেদন বাটনে ক্লিক করে চাকরির জন্য ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে গুগল ফর্মে প্রার্থীদের পরীক্ষা হবে। পরীক্ষার লিঙ্ক ও সময় মেইল ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও VILLAGE DOCTOR FOUNDATION নামের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া ও প্রস্তুতির সকল তথ্য পাওয়া যাবে।
ভিলেজ ডক্টর ফাউন্ডেশনে নূন্যতম এক বছর শিক্ষা সহকারী পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে, উক্ত প্রতিষ্ঠানের অফিসার পদের সকল নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনের শেষ তারিখ: ১৬ ডিসেম্বর ২০২২।




