
বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ঢাকা অফিসের শূন্যপদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যা যা প্রয়োজন-
পদের নাম: ডিজিটাল মার্কেটিং ম্যানেজার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/বিএসসি ডিগ্রি।
কাজের ধরন: ডিজিটাল মাধ্যমে শ্রোতাদের আচরণ বোঝার মাধ্যমে উচ্চ মানের প্ল্যান তৈরিতে কাজ করা। ডিজিটাল মিডিয়ার সঠিক সময়ে প্রচার কার্যক্রম চলছে কিনা তা পর্যবেক্ষণ করা। প্রচারণার কার্যকারিতা মূল্যায়ন করা। ইত্যাদি।
চাকরির ধরন: পূর্ণকালীন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় সক্ষমতা: ডিজিটাল মিডিয়া, ক্রিয়েটিভ ডিজাইনের নীতি, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, গুগল অ্যাডভারটাইজিং, প্রোগ্রাম্যাটিক অ্যাডভার্টাইজিং-এর উপর দৃষ্টি রেখে ব্র্যান্ড কৌশল এবং ব্র্যান্ড ক্যাম্পেইন প্ল্যানিং উন্নত করা।
এ ছাড়া প্রার্থীকে অনুসন্ধান কনসোল, গুগল অ্যানালিটিক্স, ফায়ারবেস, ফেসবুক অ্যাড ম্যানেজার, গুগল বিজ্ঞাপন, মাইক্রোসফ্ট এক্সেল, মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট, ক্যানভা, চ্যাটজিপিটি, মিডজার্নি এবং অন্যান্য এআই টুল প্রম্পটে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
চাকরির স্থান: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট, ২০২৩




