
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
পদের নাম: টেরিটরি সেলস অফিসার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: চমৎকার যোগাযোগ, আলোচনার প্ররোচনা ও সময় ব্যবস্থাপনা দক্ষতা। মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর ।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
কর্মস্থল: দেশের যে কোনো জায়গা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, লাভ শেয়ার, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, লিভ এনক্যাশমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৩ পর্যন্ত।




