
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: ২০ থেকে ২২ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), গ্রাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতাজনিত ছুটি নগদীকরণ, নারী কর্মচারীদের জন্য বেতনভুক্ত মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা এবং হাসপাতালের নীতিমালা অনুসারে আরও নানা সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম




