ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ছয়টি শূন্য পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। তৃতীয় ও চতুর্থ গ্রেডের এসব পদের আবেদন শেষ হবে বৃহস্পতিবার(১৬ অক্টোবর)। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।

পদের নাম ও বিবরণ

১। পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রোরেলের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স–সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর চতুর্থ গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ২০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মূল বেতন ও গ্রেড: ১,২৯,৯৫০/- টাকা (গ্রেড-তৃতীয়)


২। মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি; তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রোরেলের অপারেশন–সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর পঞ্চম গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মূল বেতন ও গ্রেড: ১,১৫,০০০/- টাকা (গ্রেড-চতুর্থ)

৩। অধ্যক্ষ, এমআরটি ট্রেনিং সেন্টার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: দেশে বা দেশের বাইরে মেট্রোরেল অথবা রেলওয়ে প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর পঞ্চম গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মেট্রোরেল বা রেলওয়েতে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মূল বেতন ও গ্রেড: ১,১৫,০০০/- টাকা (গ্রেড–চতুর্থ)


৪। মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান/ফিন্যান্সে বিবিএসহ এমবিএ অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে সিএমএ ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উপব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব–সম্পর্কিত কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
মূল বেতন ও গ্রেড: ১,১৫,০০০/- টাকা (গ্রেড-চতুর্থ)

৫। মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি; তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ/প্রশাসন, মার্কেটিং, এস্টেট অ্যান্ড লিগ্যাল) অথবা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন।
মূল বেতন ও গ্রেড: ১,১৫,০০০/- টাকা (গ্রেড-চতুর্থ)


৬. মহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: বেসরকারি কোম্পানিতে প্রশাসন অথবা মানবসম্পদ–সম্পর্কিত কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। নির্বাহী প্রকৌশলী/বিভাগীয় প্রকৌশলী (পি-ওয়ে অ্যান্ড সিভিল) অথবা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ মেট্রোরেল বা রেলওয়েতে পি–ওয়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কজের অভিজ্ঞতা।
মূল বেতন ও গ্রেড: ১,১৫,০০০/- টাকা (গ্রেড-চতুর্থ)

বয়সসীমা
সব পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৬২ বছর।

আবেদনের শর্তগুলো

১. প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে (www.dmtel.gov.bd) প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে।

২. আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে:
(ক) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি।
(খ) প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বরসহ পারসোনাল ডেটা শিট।
(গ) জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি।
(ঘ) শিক্ষাগত যোগ্যতার সব সনদের ছায়ালিপি।
(ঙ) সব প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের ছায়ালিপি।
(চ) একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

২,০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডারের (অফেরতযোগ্য) মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।


আবেদনের নিয়ম

কেবল ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০-এ পাঠাতে হবে।

সময়সীমা

আগামীকাল বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

আবেদনের বিস্তারিত দেখুন এখানে


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি এবং অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আরটিভি/এমএ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপবিভাগের নাম: সেলস পদের নাম: এক্সিকিউটিভপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)অভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বসুন্ধরা গ্রুপ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিবিভাগের নাম: রিফ্রিজারেটর পদের নাম: সার্ভিস এক্সপার্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা: ১-৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২০-৩০ বছরকর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরিবেশ অধিদপ্তরের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd), নোটিশ বোর্ড এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ১৬ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরও পড়ুন বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন এদিকে একই কারণে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আরটিভি/এসএইচএম 
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জানুয়ারি (২০২৬ ইং) তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজারবিভাগ: বিজনেস এক্সপেনশনপদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে দক্ষতাঅভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর কর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও পড়ুন স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এসকে
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
আরও পড়ুন
জানাজাস্থলে পৌঁছাতে ঢাকায় নেমেই মেট্রোরেলের দিকে ছুটছেন নেতাকর্মীরা
খালেদা জিয়ার জানাজা কেন্দ্র করে মেট্রোরেলে বিশেষ ব্যবস্থা
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, চলবে অতিরিক্ত মেট্রোরেল
চাকরি দিচ্ছে ইবনে সিনা, প্রভিডেন্ট ফান্ড-ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা