ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
প্রতীকী ছবি

আগামী নভেম্বরের প্রথমার্ধের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে প্রায় ৮০০ প্রার্থীর প্রতিস্থাপনের কার্যক্রম শেষ করা হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, টেলিটকের মাধ্যমে কত পদ শূন্য সেই তথ্য সংগ্রহের কাজ চলছে। এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনটিআরসিএর একজন কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এটি প্রকাশ করে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করতে সচেষ্ট।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মোট ৬০ হাজার ৫২১ জন প্রার্থী নিবন্ধন সনদ লাভ করেছেন। এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়। বর্তমানে বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা এক লাখের বেশি।

এদিকে, চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে রোববার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থী আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী নভেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ১৬ হাজার ২১৩ জনের নিয়োগসহ দুটি প্রধান দাবি জানানো হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি এবং অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আরটিভি/এমএ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপবিভাগের নাম: সেলস পদের নাম: এক্সিকিউটিভপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)অভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বসুন্ধরা গ্রুপ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিবিভাগের নাম: রিফ্রিজারেটর পদের নাম: সার্ভিস এক্সপার্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা: ১-৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২০-৩০ বছরকর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরিবেশ অধিদপ্তরের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd), নোটিশ বোর্ড এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ১৬ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরও পড়ুন বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন এদিকে একই কারণে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আরটিভি/এসএইচএম 
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জানুয়ারি (২০২৬ ইং) তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজারবিভাগ: বিজনেস এক্সপেনশনপদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে দক্ষতাঅভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর কর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও পড়ুন স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এসকে
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
আরও পড়ুন
এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানে কড়া নির্দেশনা দিলো এনটিআরসিএ
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় সুখবর