স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন ১২০টি শূন্যপদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, খাগড়াছড়ি
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট/ডিগ্রি।
অভিজ্ঞতা: ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপির সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ওয়ার্ড প্রসেসিংসহ ই মেইল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড-১৪)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট।
অভিজ্ঞতা: ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১১২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা: বিআরটিএ কর্তৃক ইস্যু করা হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬)
বয়সসীমা
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৮ নভেম্বর ২০২৫ তারিখে)
আবেদনের নিয়ম
চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বরাবর আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করে অফিস চলাকালীন বিকেল ৫টার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদন ফি
১০০ টাকা। সোনালী ব্যাংক, খাগড়াছড়ি শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
নির্দেশনা
১. খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ (সত্যায়িত) জমা দিতে হবে।
২. পূর্বের বিজ্ঞপ্তি মূলে আবেদনকারীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না।
৪. একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না।
আরটিভি/আইএম
