
জনবল নিয়োগের জন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র একদিন। যারা এখনো আবেদন করেননি, তারা শিগগিরই আবেদন করুন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদের সংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২২-৩২ বছর
কর্মস্থল: যেকোনো স্থান।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে




