ব্যাংক ও  আর্থিক প্রতিষ্ঠানে ১,৮৮০ অফিসার পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৯:২০ পিএম


নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত মোট ১,৮৮০ জন নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

অফিসার (সাধারণ)
মোট পদসংখ্যা: ১,৮৮০টি
ব্যাংক ও প্রতিষ্ঠানের ভিত্তিতে পদসংখ্যা নিম্নরূপ—

১. সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি
২. রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি
৪. বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক: ১,২৮৯টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি
৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি
৮. কর্মসংস্থান ব্যাংক: ৮টি
৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি
১০. প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি
১১. পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
জিপিএ পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: সরকারি বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা এবং তৎসহ প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম: আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd)। পূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম, শর্তাবলি ও নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি: ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবেদনের শেষ সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আরটিভি/এসকে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission