ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সহকারী শিক্ষক নেবে ১০২১৯ জন, আবেদন শেষ যেদিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের আবেদন প্রক্রিয়া চলছে। এ ধাপের সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূণ্যপদে নিয়োগ দেওয়া হবে। রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার সব উপজেলা/শিক্ষা থানার স্থায়ী নাগরিকেরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

গ্রেড: ১৩

আবেদনকারীর বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর; সর্বোচ্চ ৩২ বছর।

নির্দেশনা ও শর্তাবলী—

আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে।

বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।

উপজেলা/শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার বাসিন্দা তিনি সে উপজেলা/শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে।

প্রার্থীকে নিজ উপজেলা/শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা/শিক্ষা থানার বিদ্যালয়গুলোর মধ্যে সীমিত থাকবে।

ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন করতে যা যা লাগবে-

প্রাথীর এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য।

প্রার্থীর ছবি সাইজ (৩০০ x ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর সাইজ (৩০০ x ৮০ পিক্সেল)।

প্রার্থীর ছবি রঙিন (কালার ফটো) আবশ্যক।

আবেদন ফরম পূরণ—

যোগ্য প্রার্থীরা ওয়েব পোর্টালে প্রবেশ করে Application Form লিঙ্কে-এ Assistant Teacher Post সিলেক্ট করে Next বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজে দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দেবেন। প্রার্থীর প্রযোজ্য তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে যোগ্য প্রার্থীরা আবেদন করার জন্য Application Form পাবেন।

প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে। স্থায়ী ঠিকানায় উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। Application Form পূরণে স্থায়ী ঠিকানার জেলা ও উপজেলা/থানা সর্তকতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার স্বপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। বিবাহিত নারী প্রাথী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন।

Application Form-এ প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তন যোগ্য না। এছাড়া অন্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতাসহ অন্য তথ্য থাকলে Application Form সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজে ভুল অথবা অপর্যাপ্ত পরিলক্ষিত হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় নতুন আরেকটি Application Form পূরণ করবেন। পূরণকৃত Application Form সাবমিট করে প্রার্থী তা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর ডাউনলোডকৃত Applicant's Copy-তে একটি ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি জমা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা থাকবে।

আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থীর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।

পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে যথাসময়ে Application Form-এ আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএস এবং www.dpe.gov.bd অথবা http://dpe.teletalk.com.bd ওয়েব পোর্টালের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন

আবেদনের ফি প্রদান—

আবেদন ফি: আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

Applicant's Copy -তে উল্লেখিত ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের প্রি-পেইড মোবাইল দিয়ে এসএমএস–এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

ফি জমা দিতে টেলিটকের প্রি-পেইড নাম্বার থেকে এসএমএস করুন।

1st SMS: DPER<space>user ID & send to 16222

2nd SMS: DPER<space>Yes<space>PIN & send to 16222

ফি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীর Application Form-এ প্রদত্ত মোবাইল নম্বরে একটি কনফার্মেশন এসএমএস পাবে।

কনফার্মেশন এসএমএসে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থী পুনরায় Applicant's Copy ডাউনলোড করতে পারবেন।

হেল্প ট্যাব—

প্রার্থী আবেদন সংক্রান্ত যেকোন তথ্য বা ফরম পূরণে সহায়তা প্রয়োজন হলে এর হেল্প ট্যাব–এ ক্লিক করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার-এ যোগাযোগ করবেন। এছাড়া হেল্প ট্যাব-এ উল্লিখিত অন্যান্য হেল্প অপশন ব্যবহার করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯টা)

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি এবং অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট আরটিভি/এমএ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপবিভাগের নাম: সেলস পদের নাম: এক্সিকিউটিভপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং)অভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বসুন্ধরা গ্রুপ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
বসুন্ধরা গ্রুপে নিয়োগ, কর্মস্থল ঢাকা
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিবিভাগের নাম: রিফ্রিজারেটর পদের নাম: সার্ভিস এক্সপার্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা অষ্টম শ্রেণি পাসঅভিজ্ঞতা: ১-৩ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২০-৩০ বছরকর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এমএ
এসএসসি পাসে ওয়ালটনে নিয়োগ, ২০ বছর হলেই আবেদন
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এজন্য পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ৫টি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরিবেশ অধিদপ্তরের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd), নোটিশ বোর্ড এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ১৬ ক্যাটাগরির পদের মধ্যে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আরও পড়ুন বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন এদিকে একই কারণে স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আরটিভি/এসএইচএম 
আরও এক নিয়োগ পরীক্ষার তারিখ পেছাল
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ জানুয়ারি (২০২৬ ইং) তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজারবিভাগ: বিজনেস এক্সপেনশনপদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নে দক্ষতাঅভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৮ বছর চাকরির ধরন: ফুলটাইমকর্মক্ষেত্র: অফিসেপ্রার্থীর ধরন: শুধু পুরুষবয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর কর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, ছয় মাস পর পর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও পড়ুন স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরটিভি/এসকে
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ
আরও পড়ুন
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন
পে-স্কেলে আসছে সুখবর, অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়গুলো
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা