
জনবল নিয়োগের জন্য সরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।সংস্থাটি ‘ওয়াশ অফিসার (হাইজিন প্রমোশন)’ পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম: ওয়াশ অফিসার (হাইজিন প্রমোশন)
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: জনস্বাস্থ্য/উন্নয়ন অধ্যয়ন/সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কম্পিউটার দক্ষতা।
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: ৬০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে




