আকিজ ফুডে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম


আকিজ ফুডে চাকরির সুযোগ
আকিজ ফুডে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: এক্সপোর্ট
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রপ্তানি ডকুমেন্টেশন, এলসি পদ্ধতি, এইচএস কোড এবং বাণিজ্যিক পদ (ইনকোটার্মস) সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বিমা, সাপ্তাহিক ২দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission