ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ সেনাবাহিনীর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীটি ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন।

আবেদন করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদসংখ্যা: অনির্দিষ্ট

শারীরিক যোগ্যতা-

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা-

জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

আরও পড়ুন

২০২৬ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা '‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড থাকতে হবে।
বয়সসীমা: ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮-২৩ বছর।

yxA4hK5SHvB3

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদন যেভাবে করতে হবে- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
আরও পড়ুন
এসএমসিতে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বেসামরিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল নিয়োগ
চাকরি দিচ্ছে রূপায়ন গ্রুপ, আবেদন করুন আজই