ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে বিভিন্ন পদে নিয়োগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
ফাইল ছবি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। একাধিক পদে জনবল নেবে টেলিভিশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম : স্টাফ রিপোর্টার।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।
বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক। ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম : স্পোর্টস রিপোর্টার।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর, অথবা ডিজিটাল মাল্টিমিডিয়ায় তিন বছর সংশ্লিষ্ট বিটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রীড়া বিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শী হতে হবে। ডিজিটাল কনটেন্ট তৈরিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম : প্রযোজনা নির্বাহী।

অভিজ্ঞতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রযোজনা নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টকশো, ডক্যুমেন্টরি, ডিজিটাল কনটেন্টসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম : ট্রেইনি রিপোর্টার।

অভিজ্ঞতা : ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর/ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং/প্রিন্ট মিডিয়ায় কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম : ক্যামেরাম্যান।

অভিজ্ঞতা : টিভি চ্যানেল/স্বনামধন্য কোন ফিল্ম স্টুডিও/প্রতিষ্ঠানে ন্যূনতম ৩ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল কনটেন্ট তৈরিতে জ্ঞান ও আগ্রহ থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : অভিজ্ঞ এবং দক্ষ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। স্বীকৃত এবং স্বনামধন্য কোন প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফি/সিনেমাটোগ্রাফি/ভিডিওগ্রাফির ওপর কোর্স সম্পন্নকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

সিভি পাঠানোর ঠিকানা : [email protected]

(বি.দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন