ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক নিয়োগ, আবেদনের গুরুত্বপূর্ণ ৪ তথ্য 

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক-প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। আবেদন শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শর্ত পূরণ করা নিবন্ধনধারীরা। আবেদনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্য ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। আর মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে। এ সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের গুরুত্বপূর্ণ চার তথ্য-
১. e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

২. আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ: ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারক)।

৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

৪. শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড’র ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আড়ংয়ে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই আবেদন
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২২৮। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।
২২৮ জনকে নিয়োগ দেবে আনসার-ভিডিপি, এসএসসি পাসেও আবেদন
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এইচএসসি পাসেই স্কয়ার ফুডে চাকরি, অভিজ্ঞতা না থাকলেও করা যাবে আবেদন
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। আগ্রহীরা আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সাড়ে তিন লাখ টাকা বেতনে স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
আরও পড়ুন
শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন’
সাড়ে ১৩ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে বড় সুখবর
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ