ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম পাসেই আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং প্রক্রিয়ায় বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস করা প্রার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে পদের নাম ও পদসংখ্যা

১. সারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান

ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টি।
নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টি।
২. সারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহী

ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টি।
পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টি।
প্লাম্বার (ক্যাটাগরি-২): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৪টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
৩. সারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোনা ও ডুমুরিয়া, খুলনা

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টি।
হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টি।
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে। সব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।
সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদন পাঠানোর ঠিকানা

উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২টি বিভাগে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী এসব পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, নতুনরাও করতে পারবেন আবেদন 
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন গ্রুপ (ড্রিম পার্ক ইন্টারন্যাশনাল)। আগ্রহীরা আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
একাধিক সুবিধাসহ ওয়ালটন গ্রুপে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন 
আরএফএল গ্রুপে চাকরি, কমিশনসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরএফএল গ্রুপে চাকরি, কমিশনসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ইবনে সিনা, আবেদন যেভাবে
আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ  বিভাগ: আইসিটি। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।  চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়); বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর।  কর্মস্থল: গাজীপুর। বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে। অন্যান্য সুবিধা: মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬ আরটিভি/এসআর
আকর্ষণীয় বেতনে চাকরি দেবে ইবনে সিনা, আবেদন যেভাবে
আরও পড়ুন
প্রাণিসম্পদ পণ্য রপ্তানি ছয় মাসে বেড়েছে ২১৭ শতাংশ
বিশ্ব ডিম দিবস আজ
এসএসসি পাসেই প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, নিয়োগ ৫৩৮ জন
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ